বালোতেল্লি টু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ তো ফুটবল নয় যে লাথি মারবেন; দেশটাও নয় মগের মুল্লুক নয় যে পার পেয়ে যাবেন—তা হোন না আপনি যত বড় তারকা। এক পুলিশ কর্মকর্তাকে ধাক্কা মেরে এখন হাজত খাটছেন পিএসজির তারকা ফুটবলার
সের্জে অরিয়ের। সোমবার প্যারিসের এক নৈশক্লাবের সামনে এক পুলিশ কর্মকর্তাকে অপমান করা ও ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আইভরিকোস্টের ২৩ বছর বয়সী এই ফুটবলার নাকি কনুই দিয়ে সেই পুলিশ কর্তার গলায় আঘাত করেছেন। প্রতিভাবান কিন্তু খ্যাপা। এটাই হয়তো নতুন পরিচয় হতে যাচ্ছে অরিয়েরের। গত ফেব্রুয়ারিতে এক ভিডিওতে খোদ ক্লাব কোচ লরাঁ ব্লাঁকে নিয়ে যা-তা বলেছিলেন। নতুন বালোতেল্লি? তা-ই তো মনে হচ্ছে! এএফপি।