প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ শুরুর আগে হাবভাবটা ছিল এমন, ইতালিকে বুঝি এবার শিরোপা জিতিয়ে দেবেন বালোতেল্লি। ফুটো বেলুনের মতো চুপসে গেছে সেই আশা। গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই সতীর্থদের সঙ্গে ধরেছেন ইতালির বিমান। মাঠেও এমন কোনো ভেলকি দেখাতে পারেননি। তাতে কি, টুইটারে কিন্তু মারিও বালোতেল্লি মারমার-কাটকাট!
উরুগুয়েকে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ আশা টিকিয়ে রাখতে পারলে ইংল্যান্ডের রানিকে চুমু খাওয়ার ‘দুঃসাহসিক’ ইচ্ছা প্রকাশ করেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার । ব্যস, তাতেই সরগরম টুইটার। এই বিষয়ে এ পর্যন্ত টুইট হয়েছে মোট এক লাখ ৭৭ হাজার বার। ওই মুখের কথা পর্যন্তই, বাস্তবে উরুগুয়ের কাছে হেরে নিজেরাই ছিটকে পড়েছেন বিশ্বকাপ থেকে। মাঠের পারফরম্যান্স ফুল ফোটাতে না পারুক, কথার খই ফুটিয়ে ঠিকই আলোচনায় এসেছেন ইতালির ‘ব্যাড বয়’।