বালোতেল্লি মিলানেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জন ছিল, এসি মিলান ছেড়ে যাচ্ছেন বালোতেল্লি। ইতালিয়ান এই স্ট্রাইকারের মাঠ এবং মাঠের বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে ক্লাব মালিক সিলভিও বেরলুসকোনি নাকি বিরক্ত। সম্ভাব্য ঠিকানা হিসেবে কোনো কোনো পত্রিকা চেলসির নামও বলেছে। কিন্তু এসবকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন বালোতেল্লি, বললেন মিলানেই থেকে যাবেন। এই ক্লাবে থেকেই ২০১৪ বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হতে চান ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ওয়েবসাইট।