বালোতেল্লিকে নিয়ে প্রানদেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝখানে মাত্র দুটো দিন। এই দুই দিনের ব্যবধানে পৃথিবীর ভিন্ন দুটো চিত্র দেখলেন। আনন্দ আর বেদনা যে একই মুদ্রার দুই পিঠে থাকে—সেই অভিজ্ঞতাও হয়ে গেল। সেমিফাইনালের নায়ক মারিও বালোতেল্লি হু হু কান্নায় ভেঙে পড়লেন ফাইনালে। এদিন ইতালির পাগলা ঘোড়াটাকে লাগাম পরিয়ে দিয়েছিল স্পেনের রক্ষণ। খুব একটা সুবিধা করতে পারেননি ২১ বছর বয়সী স্ট্রাইকার। ফাইনালের বড় ম্যাচের চাপও নিতে পারেননি।খেলায় হার-জিত থাকবেই। কিন্তু বালোতেল্লি নাকি পরাজয়টা মানতে পারেননি। অসহায় ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সেদিন ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরেছেন। অবশ্য রানার্সআপের মেডেল নিতে আবার ফিরেছেন মাঠে। যদিও সেই মেডেল গলায় ঝুলিয়ে কেঁদেছেন আবার। স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার মুখে সাংবাদিকেরা গিয়েছিলেন তাঁর সঙ্গে কথা বলতে। কিন্তু ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার রূঢ়ভাবে সাংবাদিকদের প্রত্যাখ্যান করেছেন।সব দেখে সিজারে প্রানদেল্লি বলছেন, বালোতেল্লিকে আরও পরিণত হতে হবে। জয়-পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ, এটা বুঝতে হবে। ‘কখনো কখনো এমন সময় আসবে, দুই হাত তুলে আপনাকে পরাজয় মেনে নিতে হবে। কখনো কখনো আপনাকে বলতেই হবে, প্রতিপক্ষ আপনার চেয়ে অনেক ভালো ছিল। আমি মারিওকে বলেছি, এসব ওকে সামলাতেই হবে। মেনে নিতে হবে’—বলেছেন ইতালির কোচ। ওয়েবসাইট।