বালোতেল্লিতে মুগ্ধ দুঙ্গাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়েছেটা কী ব্রাজিলিয়ান সাবেকদের? দল বেঁধে সবাই মারিও বালোতেল্লির প্রশংসায় নেমেছেন! কদিন আগেই ব্রাজিল কিংবদন্তি পেলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তাঁর। এবার দুঙ্গাও দাঁড়ালেন পেলের পাশে। বালোতেল্লিতে মুগ্ধ ব্রাজিলের সাবেক এই অধিনায়ক ও কোচ।

দুজনের মুগ্ধতায় অবশ্য কিছুটা ফারাক আছে। পেলের প্রশংসাটা ছিল শুধু ফুটবল মাঠের পারফরম্যান্স দেখে। কিন্তু মাঠের বাইরের যে বালোতেল্লি, যাঁকে নিয়ে আসলে অনেক বিতর্ক, দুঙ্গা মুগ্ধ তাতেও। 

ফুটবলে যাবতীয় বর্ণবাদের বিরুদ্ধে বালোতেল্লির প্রতিবাদী ভূমিকায় মুগ্ধ দুঙ্গা। নিজের সময় এ বিষয় নিয়ে যেমন প্রতিবাদী হয়েছিলেন ‘কালো মানিক’ পেলেও। ইতালিয়ান স্ট্রাইকারের প্রশংসা করতে গিয়ে দুঙ্গা তাই তাঁকে তুলনা করলেন পেলের সঙ্গে, ‘বালোতেল্লির সেসব গুণ আছে যা ছিল পেলেরও।’ বর্ণবাদের শিকার ফুটবলারদের হয়ে বালোতেল্লির একাই লড়াই করার সামর্থ্য আছে বলেও বিশ্বাস দুঙ্গার, ‘যারা নিপীড়িত, যাদের প্রতিবাদের শক্তি কিংবা ভাষা নেই তাদের আদর্শ হতে পারে সে। এককভাবেই বিপ্লব করার সামর্থ্য আছে তার।’ এএফপি।