প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কের রাজা তিনি। কিন্তু সব সময় কি মারিও বালোতেল্লি নিজেই সব বিতর্কের জন্ম দেন? গবেষণার ফল কিন্তু বলছে অন্যটা। তাঁকে খেপিয়ে তোলার লোকও কম নেই! সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সক্রিয় লিভারপুলের এই ইতালিয়ান স্ট্রাইকার। ব্রিটিশ একটি বেসরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে, সব সামাজিক যোগাযোগমাধ্যমে এই মৌসুমে প্রায় ৪ হাজার বর্ণবাদী এবং আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে বালোতেল্লিকে নিয়ে। এ রকম নিন্দিত আচরণের শিকার হননি ইংলিশ লিগের অন্য কোনো ফুটবলার। বালোতেল্লির পরে সবচেয়ে বেশি অবমাননাকর আচরণের শিকার হয়েছেন আর্সেনালের ড্যানি ওয়েলবেক ও লিভারপুলের আরেক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। এএফপি।