বালোতেল্লির কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালোতেল্লি  ও ম্যারাডোনা
বালোতেল্লি ও ম্যারাডোনা

যেচেই মারিও বালোতেল্লির কোচ হতে চাইলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু বালোতেল্লির মতো ‘বেয়াড়া’ ফুটবলারকে সামলাতে পারবেন আর্জেন্টাইন কিংবদন্তি? তাঁকে বশ মানানো যে কী কঠিন, টের পেয়েছেন রবার্তো মানচিনি। ইন্টার মিলানে এক বছর এবং ম্যানচেস্টার সিটিতে তিন বছর চেষ্টা করেও মানচিনি তাঁকে লাগাম পরাতে পারেননি। টের পেয়েছেন এসি মিলানের সাবেক কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। পেতে শুরু করেছেন বর্তমান কোচ ক্লারেন্স সিডর্ফও। ইতালি জাতীয় দলের কোচ সিজারে প্রানদেল্লিও গলদঘর্ম। অথচ ম্যারাডোনা কি না সানন্দে ঘোষণা করছেন, ‘আমি অবশ্যই বালোতেল্লির মতো খেলোয়াড়ের কোচ হতে চাইব।’ ওয়েবসাইট।