প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকত। চারদিকে সমুদ্রের ফেনিল জলরাশি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এর চেয়ে রোমান্টিক আবহ আর কী হতে পারত! কিন্তু মারিও বালোতেল্লির সেই পাণিপ্রার্থনায় কি সাড়া পাওয়া গেছে? উত্তরটা খুঁজে নিতে পারেন ইতালিয়ান স্ট্রাইকারের টুইট থেকে, ‘ও হ্যাঁ বলেছে, আমার জীবনের সবচেয়ে মূল্যবান হ্যাঁ। তোমায় আমি অনেক ভালোবাসি, শুভ জন্মদিন।’ ফ্যানি নেগুয়েশার সঙ্গে অনেক দিন থেকেই মন দেওয়া-নেওয়া চলছিল বালোতেল্লির। এবার ব্রাজিল পৌঁছেই আর দেরি করলেন না। পরে নেগুয়েশা ইনস্টাগ্রামে প্রেমিকের উপহার দেওয়া আংটির ছবিও দিয়েছেন। দেখাই যাক, হবু বধূ বালোতেল্লির জন্য সৌভাগ্য নিয়ে আসেন কি না! এএফপি।