বালোতেল্লির রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিমিলিয়ানো অ্যালেগ্রি কিছুদিন আগে আফসোস করেছিলেন, ছেলেটার অনেক গুণ কিন্তু কাজে লাগাতে পারছে না। মিলান কোচের আক্ষেপ বোধ হয় এবার ঘুচিয়ে দেবেন মারিও বালোতেল্লি। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। ইতালিয়ান এক টেলিভিশনে রান্নাবান্নার অনুষ্ঠানে হাজির হয়ে মিলান স্ট্রাইকার দেখালেন তাঁর গুণের খানিক ঝলক। বেশ কয়েকটি নিজস্ব রেসিপি বানিয়ে দেখালেন! রান্নাবান্না কোথায় শিখেছেন? এমন প্রশ্নে বালোতেল্লির সলজ্জ জবাব, ‘নিজে নিজেই। আমার মা খুব ভালো রান্না করে, তাই আমাকে কখনো এ নিয়ে ভাবতে হয়নি।’ কী বুঝলেন? যে ফুটবল খেলে সে রাঁধেও! ওয়েবসাইট।