প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপার লড়াই জমে উঠেছে, দুর্দান্ত সব ম্যাচ হচ্ছে। তবু যেন কিছু একটা নেই ইংলিশ প্রিমিয়ার লিগে। নিত্যনতুন ‘ঘটনার’ জন্ম দেওয়া মারিও বালোতেল্লি যে নেই! ইংলিশ প্রচারমাধ্যমকে মিলান স্ট্রাইকার কিন্তু ‘আশার বাণী’ শোনাচ্ছেন। বালোতেল্লি বলেছেন, ‘ইংলিশ পত্রিকাগুলো আমাকে নিয়ে কথা বলত, কিন্তু আমি হলফ করে বলতে পারি, মার্কোর কারণে আমাকেও তাদের কাছে একঘেয়ে মনে হবে।’ এই মার্কো মানে মার্কো আরনটোভিচ, এই মৌসুমেই নাম লিখিয়েছেন স্টোকে। ইংল্যান্ডে আসার আগে সতীর্থদের সঙ্গে হাতাহাতি, নিষেধাজ্ঞা পাওয়া, গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানো—কী করেননি! বালোতেল্লির বিকল্প কি এসেই গেল? ওয়েবসাইট।