বাসে আগুন, দোকানে লুটপাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার মানতে পারছে না ফুটবল-পাগল ব্রাজিলের মানুষ। ক্ষোভে-হতাশায় তারা যানবাহনে আগুন দিচ্ছে, চলছে লুটতরাজ।
সাও পাওলোর স্থানীয় ফোলহা ডি সাও পাওলো পত্রিকার খবর অনুযায়ী, বিক্ষুব্ধ সমর্থকেরা একটি গ্যারাজে হামলা চালিয়ে অন্তত ২০টি বাসে আগুন দিয়েছে। গ্যারেজটি মূলত অব্যবহৃত গাড়ির ডিপো হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া শহরের অন্যান্য এলাকায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বাসে আগুন দেওয়ার ঘটনা ব্রাজিলের পরাজয়ের কারণেই কি না, সেটি অবশ্য পুলিশ নিশ্চিত করেনি। কারণটাও পরিষ্কার—ডাকাতদের হাতে পড়ে কিংবা বিভিন্ন আন্দোলনের ইস্যুতে বাসে আগুন দেওয়ার ঘটনা প্রায়ই ঘটে ব্রাজিলে।
ঘটেছে লুটের ঘটনাও। এই লুটপাট হয়েছে সাও পাওলোরই একটি ইলেকট্রনিকসামগ্রীর দোকানে। এএফপি।