বাস্কেটবল রিংয়েও ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোবি ব্রায়ান্ট
কোবি ব্রায়ান্ট

ইতালিতে বেড়ে ওঠা বলেই ফুটবলে আসক্তি৷ ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট থেকে নিজেকে বঞ্চিত করেন না বাস্কেটবল মহাতারকা কোবি ব্রায়ান্ট৷ ২০১৩ ফিফা কনফেডারেশনস কাপে ছিলেন গ্যালারিতে৷ এবার ব্রাজিলেও উড়ে এসেছেন যুক্তরাষ্ট্রের এলএ লেকারস তারকা৷ লক্ষ্য শুধু নিজের দেশকে সমর্থন দেওয়াই নয়, বড় দলগুলোর খেলাতেও চিয়ারলিডারের ভূমিকায় থাকা৷ ছিলেন পর্তুগাল-জার্মানি ম্যাচেও৷ ১৩ জুলাই মারাকানায় বিশ্বকাপ জয়ের উল্লাস দেখেই বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন৷ বলছেন, ‘ব্রাজিলের মাটিতে তাদের িবপক্ষে খেলা কঠিন৷ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হলে দারুণ হবে! জার্মানিকেও অনেক শক্তিশালী মনে হচ্ছে৷ তাদের সঙ্গে টক্কর দেওয়াও হবে কঠিন৷’ নিজের দেশে ফুটবল খুব একটা জনপ্রিয় নয়, তবে যুক্তরাষ্ট্র ঘানার বিপক্ষে যেভাবে খেলেছে, এমনটা হলে যুক্তরাষ্ট্রেও ফুটবল এগিয়ে যাবে বলে বিশ্বাস বাস্কেটবলের মহাতারকা৷ ফিফাডটকম৷