বাস্কেটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমনেশিয়ামে কাল ঈগলস ক্লাব ৭৫-৬০ পয়েন্টে হারিয়েছে বকশী বাজারকে। ঈগলস ক্লাবের সর্বোচ্চ স্কোরার শাহিন (২৭ পয়েন্ট)। অন্য খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ৯০-৫৬ পয়েন্টে হারিয়েছে দ্য গ্রেগস ক্লাবকে। ঢাকা গ্ল্যাডিয়েটরসের সর্বোচ্চ স্কোরার শোয়েব (২৫ পয়েন্ট)। এ ছাড়া ধূমকেতু ক্লাব ৭৮-৫৫ পয়েন্টে রেঞ্জার্স ক্লাবকে হারিয়েছে। ধূমকেতু ক্লাবের সর্বোচ্চ স্কোরার সাজিদ (২৫ পয়েন্ট)।