বাস্কেটবল লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল শুরু হয়েছে সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল। উদ্বোধনী খেলায় যোশেফাইটস ৫৪-২৫ পয়েন্টে হারিয়েছে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে। প্রথমার্ধে যোশেফাইটস এগিয়ে ছিল ২৭-১২ পয়েন্টে। যোশেফাইটসের লি ও মানিক সর্বোচ্চ ১৪ পয়েন্ট স্কোর করেছেন। দিনের অন্য খেলায় রেইথস ৫৩-৪৮ পয়েন্টে শাওনসকে হারিয়েছে। রেইথসের শামীম সর্বোচ্চ ১৯ পয়েন্ট স্কোর করেন। এর আগে খেলার উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।