বাস্কেটবল লিগে বিদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস এবার বাস্কেটবলেও! আসলে দলটি ছিল আগে থেকেই, ইউরোপা ইয়ুথ নামটি ছেড়ে হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। এর মধ্যে দারুণ এক চমকও দিয়েছে তারা। সিটিসেল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগের জন্য এনেছে তিন বিদেশি খেলোয়াড়—যুক্তরাষ্ট্রের চেয়েনি মুর ও ড্যানিয়েল তাভারেস আর পুয়ের্তো রিকোর রিকার্ডো কাতালা। এ লিগের কালকের খেলায় রেঞ্জার্স ৭৮-৫৩ পয়েন্টে হারিয়েছে হরটেনসকে।