বাস্কেটবলে আজ শিরোপা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ বাস্কেটবলে শেষ ম্যাচে এসে জমে উঠেছে যত নাটকীয়তা। আজ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন দ্য গ্রেগারিয়াস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। লিগের আট ম্যাচ শেষে দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। আজ তাই অলিখিত ফাইনালে রূপ নিয়েছে লিগের শেষ ম্যাচটি। ধানমন্ডি উডেনফ্লোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল গ্ল্যাডিয়েটর্স হারিয়েছে ধূমকেতুকে। এর আগে দ্য গ্রেগস ক্লাব হারায় ইগলস ক্লাবকে।