বাস্কেটবলে আরও তিন বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে ইউরোপা ইয়ুথ এনেছে তিন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়। এবার গ্রেগরিয়াসে খেলতে ঢাকায় এসেছেন আরও তিনজন—রেজিল্যান্ড হোমস, উইল ওয়াকার ও জারাউন বুরাওস। এঁদের মধ্যে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার রেজিল্যান্ড হোমস খেলেছেন যুক্তরাষ্ট্রের ডি লিগের দল এরি বেতে। গত মৌসুমে বুলগেরিয়ায় খেলেছেন উইল ওয়াকার ও রেজিল্যান্ড হোমস। বাহামার খেলোয়াড় বুরাওস খেলেছেন সুইজারল্যান্ডে।

প্রিমিয়ার লিগে কাল ইগলস ৫৮-৫৪ পয়েন্টে রেঞ্জার্সকে এবং পরশু ৭২-৬৯ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে।