বাস্কেটবলে চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটরস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কাল ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরস ৯২-৬৬ পয়েন্টে হারিয়েছে ধূমকেতু ক্লাবকে। গ্ল্যাডিয়েটরসের শোয়েব সর্বোচ্চ ২৩ পয়েন্ট স্কোর করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।