বাস্কেটবলে জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের ফুকেটে এশিয়ান বিচ গেমসের বাস্কেটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ কাল ১৩-১০ পয়েন্টে আফগানিস্তানকে ও ১০-৭ পয়েন্টে তুর্কমেনিস্তানকে হারিয়েছে। প্রথম দিন ২০-১০ পয়েন্টে জয় এসেছিল মালদ্বীপের বিপক্ষে। কুস্তিতে পুরুষ ৮০ কেজি ফ্রি-স্টাইলে শেখ শিপন ২-০ সেটে ফিলিপাইনের ত্রাজোনা ইসমাইলকে হারিয়েছেন। তবে হেরে গেছেন তুর্কমেনিস্তানের দিদার বায়রামো এবং ইন্দোনেশিয়ার আমরি হুসনুলের কাছে। বিচ হ্যান্ডবলে ওমান এবং ভলিবলে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।