বাস্কেটবলে নতুন চ্যাম্পিয়ন ইগলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লেইম বয়েজকে ৭৮-৬১ পয়েন্টে হারিয়ে সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল লিগে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইগলস। রানার্সআপ ফ্লেইম বয়েজ। সুবাদে এবারের প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পেল এই দুই দল। আজ থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে তারা। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল অন্য ম্যাচে ক্যান্টনিয়ানস ৫৫-৪৫ পয়েন্টে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে।