বাস্কেটবলে নতুন টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টটা এবারই প্রথম আয়োজন করছে বাস্কেটবল ফেডারেশন। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হলেও বাংলাদেশের খেলোয়াড়দের জন্য থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট নতুনই। প্রতি দলে খেলোয়াড় তিনজন, ম্যাচের দৈর্ঘ্য ১০ মিনিট। পুরুষ বিভাগে দুই গ্রুপে খেলছে ১৪টি দল। মহিলা বিভাগে আটটি দল। ধানমন্ডি ইনডোরে কাল দুই দিনের টুর্নামেন্ট উদ্বোধন করেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের কর্মকর্তা তাসলিম আহমেদ।