বাস্কেটবলে প্রিমিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন বাস্কেটবলে ১৫টি দল নিয়ে প্রথম বিভাগ লিগ হতো। কিন্তু এবার লিগটা হচ্ছে বিস্তৃত পরিসরে। সাতটি দল নিয়ে আগামী ১২ জুন শুরু হবে প্রথম বিভাগ। সেরা দুটি দল যোগ দেবে বাকি আট দলের সঙ্গে। ১০টি দল নিয়ে পরপরই হবে প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন লিগ। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলছেন, ‘লিগটাকে ভাগ করার পাশাপাশি এবার থেকে প্রতিটি দলকে জার্সিসহ আরও কিছু সহযোগিতা দেবে ফেডারেশন।’