বাস্কেটবলে বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে আগ্রহ আছে। একসময় ক্রিকেট খেলেছেন। উসাইন বোল্ট বাস্কেটবলও দারুণ খেলেন। বাস্কেটবলের তীর্থ যুক্তরাষ্ট্রের এনবিএতে অভিষেক হয়েছে তাঁর। না, দৌড় বাদ দিয়ে এই খেলায় নামতে যাচ্ছেন না সর্বকালের দ্রুততম মানব। কাল হিউস্টনে এনবিএর অলস্টার সেলিব্রিটি ম্যাচে খেলেছেন। কমেডিয়ান কেভিন হার্ট, গায়ক নি-ইয়ো, র‌্যাপার কমন, অভিনেতা নিক ক্যাননরাও খেলেছেন। ‘এটা আমার জন্য অনেক বড় আর অনেক মজার একটা ব্যাপার’—কোর্টে নামার আগে বলেছেন বোল্ট। ওয়েবসাইট।