বাস্কেটবলে ভরাডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ৬-৮ জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। এবারই প্রথম বাংলাদেশ হেরেছে মালদ্বীপের কাছে, শক্তিশালী ভারতের কাছে তো যথারীতি হারতেই হয়েছে। শুধু নেপালের বিপক্ষে সান্ত্বনার একটি জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এর আগের চারটি আসরে এত বাজে ফল কখনোই হয়নি বাংলাদেশের। কাঠমান্ডুতে গত বছর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ২০১৩ সালে ঢাকায় হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ ছিল চ্যাম্পিয়ন, ২০১২ সালে হয়েছিল রানার্সআপ।