বাস্কেটবলে মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকাগো বুলসের টুইটটা দেখে অনেকেই চমকে যাবেন। লিওনেল মেসির হাতে বুলসের জার্সি, লাল সে জার্সিতে বড় বড় করে লেখা ১০ সংখ্যাটি। ছোট ফন্টে হলেও কালো হরফে লেখা মেসি নামটি কারোরই চোখ এড়াবে না। ‘অনেক তো পায়ের কাজ দেখালাম, এবার একটু হাতেও উঠুক বল!’ এমন কিছু মাথায় খেলছে না তো আর্জেন্টাইন ফরোয়ার্ডের? না, এমন কিছু হয়নি, বাস্কেটবলে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন না বার্সেলোনা তারকা। ভক্ত মেসিকে নিজেদের প্রচারণায় কাজে লাগাচ্ছে মাইকেল জর্ডানের দল। মেসির জার্সি নম্বর দিয়ে নতুন মৌসুম শুরু হতে আর কয় দিনের অপেক্ষা সেটাও জানিয়ে দিল বুলস। এক ঢিলে দুই পাখি! গোলডটকম।