বাস্কেটবলে সেরা নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ আগস্ট রাজশাহীতে শেষ হওয়ার কথা ছিল ২৭তম জাতীয় বাস্কেটবল। কিন্তু সেনাবাহিনী ও নৌবাহিনীর ফাইনালের দ্বিতীয় কোয়ার্টার চলার সময় একটি ফাউলকে কেন্দ্র করে সেনাবাহিনী দল কোর্ট ছেড়ে বেরিয়ে আসে। ঘণ্টাখানেক পর তারা ফিরলেও খেলতে অসম্মতি জানায় নৌবাহিনী। ওই দিন বাধ্য হয়ে ফেডারেশনের কর্মকর্তারা ফাইনালটি স্থগিত করে দেন। প্রায় চার মাস পর ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কাল শেষ হলো ফাইনাল। এতে কাল বাকি দুই কোয়ার্টার শেষ করা হয়। ফাইনালে সেনাবাহিনীকে ৭৭-৬৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী।
জয়ী দলের শামসুজ্জামান খান হয়েছেন সেরা খেলোয়াড়।