বাস্কেটবলে হার দিয়ে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গতকাল শুরু হওয়া সাবা অনূর্ধ্ব-১৮ বাস্কেটবলের প্রথম দিনে দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল (৯১-৩৭), বিকেলে অবশ্য জয়ের আশা জাগিয়েও হারতে হয়েছে। নেপালের সঙ্গে তীব্র লড়াই শেষে স্কোর ৫৭-৫৪। আজ শেষ দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
দক্ষিণ এশিয়ান বাস্কেটবলের এই বাছাইপর্বে চার দলের মধ্যে চ্যাম্পিয়নরাই যাবে পরের পর্বে। সে পথে ফেবারিট ভারত। বাংলাদেশ দলের জন্য টুর্নামেন্টটা অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ।