প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে তো বর্তমান চ্যাম্পিয়ন, তার ওপর তারা দুর্দান্ত ফর্মে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসে জিতেছে দুটি প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট রিচার্ডস-লারাদের উত্তরসূরিরা। তবে এ নিয়ে আত্মগর্বী নয় ওয়েস্ট ইন্ডিজ। জানিয়েছেন দলটির অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, ‘আমরা এখানে এসেছি শিরোপা ধরে রাখতে। এ নিয়ে আকাশে উড়ছি না কিংবা অহংকারও নেই আমাদের।’ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে ওয়েস্ট ইন্ডিজ—এটা মেনে নিয়েও বাস্তববাদী ব্রাভো বলছেন, ‘ফর্মটা ধরে রাখতে না পারলে শিরোপা ধরে রাখতে চাওয়াটা হবে অলীক কল্পনা।’ ওয়েবসাইট।