বাড়ছে অনুসারী
বিশ্বকাপের তিন সপ্তাহ গড়িয়েছে। এরই মাঝে মাঠের উত্তেজনায় ব্রাজিল বিশ্বকাপ ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ড। মাঠের কীর্তি, কুকীর্তি নিয়ে মাঠের বাইরেও কিন্তু আলোচনার অন্ত নেই। সামাজিক গণমাধ্যমগুলো তো রীতিমতো ফুটবল-জ্বরে কাঁপছে। বিশেষ করে ১৪০ শব্দে মনের ভাব প্রকাশের মাধ্যম ‘টুইটার’ তো ছাড়িয়ে গেছে অতীত সব রেকর্ড। ফুটবল তারকাদের টুইটারে অনুসারীও বাড়ছে হু হু করে। সবচেয়ে বেশি বেড়েছে ফ্রান্স মিডফিল্ডার পল পগবার। যেন বোঝাতে, ‘শুধু মাঠ নয়, টুইটার দাবড়ে বেড়াতেও কম পারঙ্গম নই আমি!’ অস্কারই যে স্বাগতিক ব্রাজিলের জয়ের স্বপ্নসারথি, তা বোঝাতে শুধু ফুটবল মাঠ নয়—টুইটারেও চোখ বোলাতে পারেন। মিডফিল্ড জেনারেল পিরলোর বিদায়ে হাহাকার কতটা তীব্র, তা টুইটারে তাঁর অনুসারী বৃদ্ধিতেই স্পষ্ট। তথ্যসূত্র: ডেইলি মেইল।
টুইটারে অনুসারী বেড়েছে যাঁদের:
১. পল পগবা (৫০৫%), ২. অস্কার (৪২৮%), ৩. পিরলো (৩৩২%), ৪. পাওলিনহো (৩০০%), ৫. বার্নার্ড (২২৪%), ৬. ম্যানুয়েল নয়্যার (১৭৯%), ৭. ফার্নান্দিনহো (১৭১%), ৮. লুইজ গুস্তাভো (১৭০%), ৯. রামিরেস (১৫৪%), ১০. উইলিয়ান (১৩৯%)।