বাড়ি ফিরলেন রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কামুক্ত হয়েছেন আগেই। এবার হাসপাতাল থেকেও মুক্ত হলেন জেসি রাইডার। কাল বিকেলে ক্রাইস্টচার্চের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওয়েলিংটনে নিজের বাড়িতে ফিরে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর ম্যানেজার অ্যারন ক্লি জানিয়েছেন, ‘জেসি এখন বাড়িতে, বিশ্রাম করছে। বাড়িতে ফেরার জন্য ওর তর সইছিল না। খুবই পরিশ্রান্ত হয়ে আছে ও, তার পরও বাড়ি ফিরতে পেরে খুশি।’২৭ মার্চ ক্রাইস্টচার্চে একটি পানশালার বাইরে রাইডারের ওপর কয়েক মিনিটের মধ্যে দুই দফায় হামলা করে দুর্বৃত্তরা। মাথা ও ফুসফুসে আঘাত পেয়ে চলে গিয়েছিলেন কোমায়। তবে মৃত্যুর সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। ৩০ মার্চ কৃত্রিম শ্বাসযন্ত্র ছাড়াই শ্বাস নিতে শুরু করলে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করে আনা হয় তাঁকে। ঘটনার পরদিনই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে ছেড়ে দেওয়া হয়, তবে আজ ক্রাইস্টচার্চ ডিসট্রিক্ট কোর্টে শুনানির জন্য হাজির হতে হবে ২০ ও ৩৭ বছর বয়সী ওই দুই ব্যক্তিকে। ওয়েবসাইট।