প্রিটোরিয়ার নিজের সেই বাড়িটি বিক্রি করে দিলেন অস্কার পিস্টোরিয়াস। যে বাড়িটিতে গত বছর ভালোবাসা দিবসে গুলি করে হত্যা করেছেন বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে। খুনের মামলায় লড়তে গিয়ে খরচ তো আর কম হচ্ছে না। গত বছর জামিনে মুক্তি পেতেই খরচ হয়েছে এক লাখ ২৩ হাজার ডলার। এ ছাড়া আইনি ফিসহ কত রকমের খরচ! মামলার খরচ জোগাতে গত মার্চেই বাড়িটি বিক্রির ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার ‘ব্লেড রানার’। কত টাকায় বিক্রি করেছেন জানা যায়নি। তবে বাড়িটির আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার ডলার। প্রিটোরিয়াতেই তাঁর আরও দুটি বাড়ি আছে, কেপটাউনে একটা প্লটও আছে। ওয়েবসাইট।