বাড়ি বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুনের মামলার আসামি! বান্ধবীকে খুন করার অভিযোগে অনেক দিন ধরেই বিচার চলছে অস্কার পিস্টোরিয়াসের। এত দিন ধরে মামলার খরচ জোগানো তো সহজ কথা নয়। সে জন্য এবার বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হলো ব্লেড রানারকে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার বাড়িটা গত মার্চেই বিক্রির জন্য তুলেছিলেন পিস্টোরিয়াস। খুনের দায়ে জড়িয়ে পড়ার পরে বাড়িতে থাকাটাও ছেড়ে দিয়েছিলেন। আশা করেছিলেন, অন্তত ৪ লাখ ৭০ হাজার ডলার পাবেন। স্থানীয় বাজারমূল্য অনুযায়ী সম্পত্তিটার দাম সে রকমই হওয়া উচিত। কিন্তু যা আশা করেছিলেন, তার চেয়ে আরও ৫০ হাজার ডলার কমে বিক্রি করে দিতে হয়েছে পিস্টোরিয়াসকে। কী আর করা, মামলার খরচ তো দিতে হবে! এএফপি।