বাড়ি বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই কবে নিজের দেশ সুইডেন ছেড়েছেন। এরপর হল্যান্ড, ইতালি, স্পেন ঘুরে এবার থিতু হয়েছেন ফ্রান্সে। তিন বছর প্যারিস সেন্ট-জার্মেইতে খেলছেন ইব্রাহিমোভিচ। শিগগির পাকাপাকিভাবে সুইডেনে ফেরার সম্ভাবনাও হয়তো নেই। কিন্তু দেশে তাঁর প্রাসাদোপম একটা বাড়ি ফাঁকা পড়ে আছে ছয় বছর। ইব্রা অনেক দিন থেকেই চাইছিলেন বাড়িটা বিক্রি করে দিতে। ওটা দেখভাল করাও তো অনেক হ্যাপা। কিন্তু কিছুতেই উপযুক্ত দামে ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে সেটা পেয়েছেন, সুইডেনেরই আইস হকি তারকা কার্ল সোডারবার্গের কাছে মালমোর বাড়িটি বিক্রি করে দিয়েছেন ৩০ লাখ পাউন্ডে। বাড়ি না বলে আসলে প্রাসাদ বলাটাই উচিত। ১৮৫৪ একর জায়গার ওপর পাঁচ বেড, তিন বাথরুমের বাড়ি। সামনে বাল্টিকের অরেসুন্ড প্রণালির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। সোডারবার্গ এমনি এমনি নিশ্চয়ই কেনেননি! আইএনএস।