প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলকে ছুঁয়ে ফেলল বায়ার্ন মিউনিখ। পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতে সবচেয়ে বেশি শিরোপাজয়ীদের তালিকায় বাভারিয়ান ক্লাবটি উঠে এসেছে তিনে। রিয়াল মাদ্রিদ (৯) ও এসি মিলানই (৭) শুধু বায়ার্নের ওপরে। বায়ার্নের হাত ধরে জার্মানিও এগিয়েছে এক ধাপ। এত দিন ছয়টি শিরোপা জিতে ডাচ ও জার্মান ক্লাবগুলো ছিল একই কাতারে। সাতটি শিরোপা নিয়ে জার্মানিও এখন তিনে। দুটি জার্মান ক্লাব ফাইনালে ওঠার পরই অবশ্য নিশ্চিত হয়েছিল ব্যাপারটা। সবচেয়ে বেশি ১৩টি শিরোপা গেছে স্পেনে। ১২টি করে শিরোপা জিতেছে ইতালি ও ইংল্যান্ডের ক্লাবগুলো।