প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখ ছাড়তে পারেন কোচ পেপ গার্দিওলা! ইঙ্গিতটা দিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ নিজেই। বলেছেন, ১৭ মে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কাপের ফাইনালের পরই ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন ক্লাব কর্তাদের সঙ্গে, ‘এটা সত্যি যে সম্প্রতি আমরা ভালো খেলতে পারিনি। বিশেষ করে আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধে। কাপের ফাইনালের পর আমি (বায়ার্নের ক্রীড়া পরিচালক মাথিয়াস) সামার ও (প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ) রুমেনিগের সঙ্গে কথা বলব। তাদের এবং ক্লাবের জন্য যেটা ভালো হয় সেটাই করব।’ ওয়েবসাইট।