বায়ার্ন ছাড়ার ইঙ্গিত ক্লোসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে। তবে আর নয়, চুক্তির মেয়াদ না বাড়িয়ে বায়ার্ন মিউনিখ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জার্মান জাতীয় দলের স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বাসস।বায়ার্ন ছাড়ার ইঙ্গিত দিয়ে স্থানীয় দৈনিক বিল্ডকে ক্লোসা বলেন, ‘আমার সামনে সব দরজাই খোলা আছে। আমি চুক্তি নবায়ন করতে পারি, ক্লাব বদলাতেও পারি। তবে বুন্দেসলিগায় আমি অন্য কোন ক্লাবের হয়ে খেলার আশা করছি। এই মুহূর্তে আমার জন্য গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া। আমার লক্ষ্য, ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ।জার্মানীর হয়ে ১০৪টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭টি গোল করেছেন ক্লোসা। এই মৌসুমে ইউরো বাছাইপর্বে তিন ম্যাচে তিনি গোল করেছেন পাঁচটি। কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে গত সাত ম্যাচে একটিও গোল করতে পারেননি ক্লোসা।