বায়ার্ন-ব্রাজিল মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে ক্লাব ও জাতীয় দলের দ্বন্দ্বটা যেন চিরন্তন। ক্লাবের হয়ে খেলার কারণে অনেক সময়ই জাতীয় দলে খলা হয় না ফুটবলারদের। আবার উল্টোটাও ঘটে। এখন সে রকম পরিস্থিতিই সামাল দিতে হচ্ছে বায়ার্ন মিউনিখের দুই ব্রাজিলিয়ান খেলোয়াড় দান্তে ও লুইস গুস্তাভোকে। ১৫ জুন থেকে শুরু কনফেডারেশনস কাপের জন্য ব্রাজিলের অনুশীলন শুরু হবে কাল থেকে। এদিনই আবার জার্মান কাপের ফাইনালে বায়ার্ন স্টুটগার্টের মুখোমুখি হবে। কিন্তু ফিফার আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের অন্তত ১৪ দিন আগে ক্লাব জাতীয় দলের জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য। সেই হিসেবে কনফেডারেশনস কাপের জন্য এই দুজনকে ধরে রাখতে পারে না বায়ার্ন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা প্রথমে জানিয়েছিল, তারা জার্মান কাপের পরই ছাড়বে দান্তে-গুস্তাভোকে। কিন্তু ব্রাজিলের চাপের মুখে হয়তো আগেই ছেড়ে দিতে হচ্ছে। ‘খেলোয়াড়েরা রিপোর্ট করতে বাধ্য। আমরা কোনো যুদ্ধ করছি না, এটা আইন মানার প্রশ্ন’—ব্রাজিলের টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস আলবার্তো পাহেইরা তাঁদের অনড় অবস্থানের কথাই জানিয়ে দিয়েছেন। রয়টার্স।