বায়ার্ন ৪: ০ বার্সেলোনা
পুরো বিশ্ব অপেক্ষায় ছিল যে মহারণের, সেটিই কিনা এমন একপেশে! চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার এমন অসহায় আত্মসমর্পণের পর ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি তো হবেই বার্সেলোনার জালে সর্বশেষ চারবার বল জড়িয়েছিল ২০০৫ সালের ১৬ মার্চ। চেলসির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচে অবশ্য ২টি গোল ফেরত দিতে পেরেছিল তারা।বার্সেলোনাকে সর্বশেষ ৪-০ গোলে হারিয়েছিল কোন দল, জানেন? না, কোনো বড় দল নয়, ইউক্রেনের ডায়নামো কিয়েভ! ১৯৯৭ সালে গ্রুপ পর্বে।ইউরোপিয়ান কাপই বলুন কিংবা হালের চ্যাম্পিয়নস লিগ, প্রথম লেগে ৪ গোলে হারার পর কোনো দল যেতে পারেনি পরের রাউন্ডে।বায়ার্নের গোলে মাত্র একবারই শট নিতে পেরেছে বার্সা। এবারের টুর্নামেন্টে এর আগে একটি ম্যাচেই ঘটেছিল এমন (এসি মিলানের বিপক্ষে, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে)।সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সার সর্বশেষ ৪-০ গোলে হার ছিল ২০০৭ সালে, কিংস কাপে গেটাফের বিপক্ষে।