প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন। বুন্দেসলিগায় নতুন রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগের ৫০ বছরের ইতিহাসে এত ম্যাচ হাতে রেখে এবারই প্রথম কোনো দল চ্যাম্পিয়ন হলো। আগের রেকর্ডটাও বায়ার্নের দখলেই ছিল। ১৯৭৩ ও ২০০৩ সালে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছিল রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়নরা। এবার বাভারিয়ান ক্লাবটি রেকর্ড করেছে আরও। বুন্দেসলিগাজয়ী সবচেয়ে বেশি বয়সী কোচ এখন ইয়ুপ হেইঙ্কেস। আগামী মে মাসে ৬৮-তে পা দিতে যাওয়া হেইঙ্কেস ভেঙেছেন উইলি মুলথপের রেকর্ড। ১৯৬৫ সালে ভেরডার ব্রেমেনকে লিগ জেতানোর সময় মুলথপের বয়স ছিল ৬১। এ ছাড়া বায়ার্ন এরই মধ্যে ভেঙে দিয়েছে সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচ (১৩) জয়ের রেকর্ড। লিগের শুরুতে টানা জয়ের রেকর্ড (৮)। হুমকির মুখে আছে আরও চার-পাঁচটি রেকর্ড।