বায়ার্নকে ভয় পাচ্ছেন না ডি মাত্তেও
বার্সেলোনাকে যারা হারিয়ে দিতে পারে, অন্য কোনো দলকে ভয়ের তো কোনো কারণই নেই তাদের! রবার্তো ডি মাত্তেওরই এই বিশ্বাস। বার্সেলোনা-বাধা পেরিয়ে ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখকে আর ভয় পাচ্ছেন না চেলসির অন্তর্বর্তীকালীন ইতালিয়ান কোচ।১৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চেলসি নামবে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। এফএ কাপের শিরোপাজয়ীরা সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে হারিয়েছে ৩-২ গোলে। প্রথম লেগে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে বার্সেলোনার মাঠে ২-২ গোলে ড্র। চেলসি গোটা ফুটবল বিশ্বকেই দিয়েছে চমকে।ডি মাত্তেওর কথা, ‘আপনি যদি দুই লেগে বার্সেলোনা-বাধা টপকে যেতে পারেন, আমি মনে করি, ইউরোপের যেকোনো দলকেই আপনি হারাতে পারবেন। তাদের ধরা হয় সেরা দল। কিন্তু আমি মনে করি, আমারও দুর্দান্ত একগুচ্ছ খেলোয়াড় আছে, যাদের মধ্যে আছে বিশ্বাস। আমাদের আত্মবিশ্বাস ও টিম স্পিরিট খুব উঁচুতে।’ ওয়েবসাইট।