বায়ার্নে যাচ্ছেন গোটশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর বয়সেই হয়ে উঠেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের অন্যতম ভরসা। কিন্তু আগামী ১ জুলাই থেকেই মারিও গোটশে হয়ে যাচ্ছেন বরুশিয়ার প্রতিদ্বন্দ্বী বায়ার্নের খেলোয়াড়। এ জন্য জার্মান চ্যাম্পিয়নদের খরচ করতে হচ্ছে তিন কোটি ৭০ লাখ ইউরো। জার্মানির হয়ে ২২টি ম্যাচ খেলেছেন গোটশে, ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগা জিতেছেন দুবার। রয়টার্স।