বায়ার্নে 'গুপ্তচর'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন-ডর্টমুন্ড ম্যাচের তখন কয়েক ঘণ্টা বাকি। বিল্ডের পাতা উল্টাতে উল্টাতে পেপ গার্দিওলার চক্ষু চড়কগাছ। ম্যাচ ঘিরে দলের সব পরিকল্পনা সবিস্তারে ছেপে দিয়েছে জার্মান দৈনিকটি! কিন্তু অন্দরমহলের খবর বাইরে গেল কীভাবে? নিশ্চয়ই দলের মধ্যেই কেউ ফাঁস করে দিয়েছে। গার্দিওলা রেগেমেগে বলেছেন, গুপ্তচরকে ধরতে পারলে পত্রপাঠ ক্লাবছাড়া করবেন। কিন্তু আগে তো ধরতে হবে! জার্মানি দলের কোচ জোয়াকিম লো-ও এমন অভিযোগ করেছিলেন, কিন্তু গুপ্তচরকে ধরতে পারেননি। এএফপি।