বায়ার্নের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গোল করেছেন মারিও মানজুকিচ। টমাস মুলারকে দিয়ে করিয়েছেন আরেকটি। পরশু বুন্দেসলিগায় দ্বিতীয়ার্ধের এই দুই গোলেই ভিফবি স্টুটগার্টকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ (২-০)। এই জয়েই একটি রেকর্ড করে ফেলেছে বাভারিয়ান ক্লাবটি। পরশুর ম্যাচটিসহ ১৯ ম্যাচে মাত্র ৭ গোল খেয়েছে বায়ার্ন, যেটি বুন্দেসলিগায় নতুন রেকর্ড। ১৯ ম্যাচে ১৫ জয়, ৪৮ পয়েন্ট নিয়ে লিগে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে বুন্দেসলিগার সফলতম দলটি। দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ১১। ম্যাচ বাকি আর ১৫টি, দুই মৌসুম পর লিগ পুনরুদ্ধারের স্বপ্নটা তাই আরও উজ্জ্বল। এএফপি, রয়টার্স।