বি শ্ব কা প র ং বে র ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময়ের নাম ক্রেজা!চোট শেষ করে দিয়েছে নাথান হরিজের বিশ্বকাপ-স্বপ্ন। দ্বিতীয় পছন্দ ডোহার্টিরও চোট থাকায় ভাগ্য খুলে যায় অফ স্পিনার জেসন ক্রেজার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ক্রেজাই একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ইয়ান হিলি তো মনে করছেন, বিশ্বকাপে ক্রেজা উপহার দিতে পারেন ‘বিস্ময়’। বলেছেন, ‘আমার ধারণা, দলকে তার বিশেষ কিছু দেওয়ার আছে।’ ক্রেজা ব্যাট হাতেও ভূমিকা রাখবেন বলে বিশ্বাস হিলির। ২০০৮ নাগপুরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৮ উইকেটসহ ম্যাচে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হারা ম্যাচে হন ম্যান অব দ্য ম্যাচ। ওই বছরই পার্থে নিজের দ্বিতীয় টেস্ট খেলে হারিয়ে যান। এই ক্রেজারই ওয়ানডে অভিষেক হলো গত ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে। ৯ ওভারে ৫৩ রান দিয়ে পান ২ উইকেট। ওয়েবসাইট।ভাগ্যবান ডাফিনমাত্র কদিনের ব্যবধানেই ভাগ্যের এপিঠ-ওপিঠ দেখে ফেললেন টিনোটেন্ডা মাওইয়ো। সেই ২০০৬ সালের ডিসেম্বরে দুটি ওয়ানডে খেলা মাওইয়ো জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে হঠাৎ করেই সুযোগ পেয়ে গিয়েছিলেন শন আরভিন স্বেচ্ছায় দল ছাড়ায়। দুঃখের কথা, মাওইয়োরও খেলা হলো না বিশ্বকাপ। তলপেটের পেশির চোটের কারণে জিম্বাবুয়ের দল থেকে বাদ পড়েছেন তিনি। মাওইয়োর বদলে জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে যে ডাক পেয়েছেন টেরি ডাফিন। জিম্বাবুয়ের হয়ে দুটি টেস্ট ও ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী ডাফিন। যার সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালের মার্চে! শন আরভিন, হরিজ, মাইক হাসি, প্রাভিন কুমার, মরগান, সোহেল তানভিরের পর মাওইয়ো—চোটের কারণে এই নিয়ে গুঁড়িয়ে গেল সাতজনের বিশ্বকাপ খেলার স্বপ্ন। এএফপি।ইমরানের ধোনি-বন্দনাঅধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রশংসা অনেক পেয়েছেন। তবে বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে ভারত অধিনায়ক হয়তো সেরা প্রশংসাটা শুনলেন ইমরান খানের কাছ থেকে। পাকিস্তান কিংবদন্তি বলছেন, বিশ্বকাপের ১৪ অধিনায়কের মধ্যে ধোনিই সবচেয়ে নিশ্চিন্ত, নির্ভার ও আত্মবিশ্বাসী। ধোনিকে ভারতের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘এবারের টুর্নামেন্টে সে-ই সবচেয়ে নির্ভরশীল এবং নির্ভার অধিনায়ক। দলের সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখে। কৌশলগতভাবে সে খুবই বিচক্ষণ এবং তার দিনে সে ম্যাচ উইনার।’ বর্তমান ফর্ম অনুযায়ী ভারতকে টুর্নামেন্টের পরিষ্কার ফেবারিট বলেছেন ইমরান। জিয়ো সুপার চ্যানেলে বিশেষজ্ঞের মতামত দিতে গিয়ে তিনি বলেছেন, ‘উপমহাদেশের উইকেটে তাদের ব্যাটিংটাই মূল শক্তি। তাদের দুজন মানসম্পন্ন বোলারও আছে, জহির খান ও হরভজন সিং। লেগ স্পিনার পীযূষ চাওলাকে নেওয়াটাও তাদের দূরদর্শী সিদ্ধান্ত।’ ওয়েবসাইট।