বিউটি পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই দেশের দ্রুততম মানবীকে নতুন ভূমিকায় দেখা যাবে। ফুটবল রেফারি। নাজমুন নাহার বিউটি রেফারিং কোর্সে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রামে তাঁর সঙ্গে আরও দুজন নারী পরীক্ষা দিয়ে পাস করেছেন। এই খবর দিয়ে বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম কাল জানালেন, ঢাকায় এরপর নারী ফুটবলের যেকোনো প্রতিযোগিতায় বিউটিকে রেফারির দায়িত্ব দেওয়া হবে। দেশের দ্রুততম মানবী বাঁশি হাতে ফুটবলে রেফারিং করছেন, অন্য রকম একটা ছবিই ভেসে উঠছে। নারীদের ফুটবলে যেটি যোগ করবে ভিন্ন মাত্রা।