বিউটির দুঃখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ অক্টোবর এই পাতায় ‘অপমানিত-ব্যথিত এক অ্যাথলেট’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল। তাতে দেশের সদ্য সাবেক দ্রুততম মানবী নাজমুন নাহার (বিউটি) অ্যাথলেটিকস ফেডারেশন ও তাঁর চাকরিদাতা প্রতিষ্ঠান বিজেএমসিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন তিনি। নাজমুন নাহার বলেছেন, ‘আমি অসুস্থ। তাই পূর্বাপর না ভেবেই আবেগপ্রবণ হয়ে অ্যাথলেটিকস ফেডারেশন এবং বিজেএমসিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলাম, যা ঠিক হয়নি। এ জন্য আমি দুটি প্রতিষ্ঠানের কাছেই আন্তরিকভাবে দুঃখিত।’ বিজ্ঞপ্তি।