বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফে ভবনের অ্যাস্ট্রো টার্ফে কাল শুরু হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কুল-মিডিয়া কাপ ফুটবল। উদ্বোধনী দিনে বাংলাভিশন ২-০ গোলে নয়া দিগন্তকে, চ্যানেল টোয়েন্টি ফোর ২-১ গোলে গাজী টিভিকে, ডেইলি স্টার ৪-০ গোলে মানবজমিনকে, এটিএন নিউজ ১-০ গোলে বাসসকে, চ্যানেল আই ৮-০ গোলে নিউ নেশনকে, আরটিভি ১-০ গোলে বৈশাখী টিভিকে হারিয়েছে। মাছরাঙা টিভি-এসএ টিভির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ড্র (১-১) হয়েছে ঢাকা ট্রিবিউন ও রেডিও টুডের ম্যাচটিও।—বিজ্ঞপ্তি