বিএসজেএ মিডিয়া ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে উঠেছে চ্যানেল ২৪ ও আরটিভি। গতকাল প্রথম সেমিফাইনালে চ্যানেল ২৪ টাইব্রেকারে (৩-০) হারিয়েছে চ্যানেল আইকে, অন্য সেমিফাইনালেও পেনাল্টি শ্যুট আউটে আরটিভি ৫-৪ গোলে জিতেছে ডেইলি স্টার-এর বিপক্ষে। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ (চুন্নু)। বিজ্ঞপ্তি।