বিএসজেএতে আজ পামেল স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেও আল মুসাব্বির সাদীকে (পামেল) ভোলা সহজ নয় তাঁর কাছের মানুষের পক্ষে। ক্রীড়া সাংবাদিক ও বাফুফের সাধারণ সম্পাদক পামেল স্মরণে আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) কার্যালয়ে হবে দিনব্যাপী কোরআনখানি। বিকেল তিনটায় হবে স্মরণসভা ও মিলাদ মাহফিল। পামেল বিএসজেএর একজন সিনিয়র সদস্য ছিলেন।বিএসজেএর সদস্যসহ সব ক্রীড়া সাংবাদিক, পামেলের পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীকে মিলাদ মাহফিল ও স্মরণসভায় উপস্থিত থাকার জন্য বিএসজেএর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আল মুসাব্বির সাদী (পামেল) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ২০ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।