বিএসজেএর দুই বছরের সেরা সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কার দিচ্ছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা (বিএসজেএ)। গত চার বছরের জন্য এই পুরস্কার পাচ্ছেন ৩৮ জন খেলোয়াড়-কর্মকর্তা এবং ছয়টি প্রতিষ্ঠান। গত চার বছরে দুবার (২০০৯ ও ২০১১) বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১০ সালের বর্ষসেরা গলফার সিদ্দিকুর রহমান ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম পাচ্ছেন ২০১২ সালের বর্ষসেরার পুরস্কার। এ ছাড়া পুরস্কার দেওয়া হবে ২০১০ সালের এসএ গেমসে সোনাজয়ী ক্রিকেট ও ফুটবল দল এবং অ্যাথলেটদের। বিশেষ পুরস্কার দেওয়া হবে ওয়ানডে মর্যাদা পাওয়া মহিলা ক্রিকেট দলকেও।